শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন ৫ হাজার শিক্ষার্থীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল রাকসু Salman Khan Hints Karan Johar Was Scared Of Him During His 2008 Fight With Shah Rukh Khan | Bollywood News ‘Got to look at luggage weight’: Shai Hope jokes after winning third Player of the Match award during this India tour | Cricket News

চট্টগ্রাম মীরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত ২ জন আহত ৪ জন।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৭ সময় দেখুন
চট্টগ্রাম মীরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নিহত ২ জন আহত ৪ জন।

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের মীরসরাইয়ে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে প্রাইভেটকারের ধাক্কায় শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

নিহতরা হলেন – রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা মুসকান।
আহতরা হলেন – সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), সাগর (৩০) ও চালক গিয়াস উদ্দিন (৩০)। আহতদের মধ্যে সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে গোলাম সরওয়ার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামে বেড়াতে আসেন। তাদের গন্তব্য ছিল ফয়েসলেক ও কক্সবাজার। কিন্তু পথিমধ্যে মীরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে তাদের বহনকারী প্রাইভেটকারটি সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই বাবা-মেয়ে প্রাণ হারান।

এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর