বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

চট্টগ্রামের কুলগাঁও কলেজে ইচ্ছা’র ৭ম বর্ষপূর্তি উদযাপন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
  • ৩০৩ সময় দেখুন
চট্টগ্রামের কুলগাঁও কলেজে ইচ্ছা’র ৭ম বর্ষপূর্তি উদযাপন

মোঃ আরিফুল ইসলাম হৃদয়:
প্রগতিশীল স্বেচ্ছাসেবী সংগঠন ইচ্ছা মানব উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ আরিফুল ইসলাম হৃদয়ের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আসলাম হোসেন আসাদের সঞ্চালনায় এবং সানজিদা সারমিনের উপস্থাপনায় চট্টগ্রামের কুলগাঁও কলেজ মিলনায়তনে ২টি পর্বে অনুষ্ঠিত হয়েছে। প্রথম পর্বের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সামাজিক সংগঠন পরিষদের সভাপতি লায়ন নবাব হোসেন মুন্না, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ২নং জালালাবাদ ওয়ার্ড আওয়ামীলীগের সেক্রেটারি মুহাম্মদ ইয়াকুব, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফারুক খালেক চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন এম এইচ স্বপন ও মোঃ শাহ আলম। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও পথশিশুদের চিত্রাংকণ, দড়ি লাফ, কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি ও দুপুরের খাবার গ্রহনের মাধ্যমে প্রথম পর্বের অনুষ্ঠান শেষ করা হয়।

২য় পর্বে আলোচনা ও গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টার্ডিজ বিভাগের সভাপতি ড.সেকান্দর চৌধুরী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, সমাজ সেবক ও রাজনীতিবিদ ড. মুহাম্মদ মাসুম চৌধুরী, অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া পৌরমেয়র মোঃ শাহাজাহান সিকদার, সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ বখতিয়ার ও বেওয়ারিশ ফাউন্ডেশনের মুখপাত্র মানবিক শওকত। উক্ত অনুষ্ঠানে ফারজানা রশিদ আনিকা, ফাহাদ অনিক ও আজিজ চৌধুরীকে যুব সংগঠক হিসাবে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে বক্তারা ইচ্ছার স্বপ্ন একসাথে অনাথশ্রম বিদ্রাশ্রম এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের স্বপ্নকে সাধুবাদ জানায়, এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ। সারাদিন ব্যাপী ইচ্ছার সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রথম এবং দ্বিতীয় পর্বে সংগঠনের সকল সদস্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর