শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হাম ও হামের উপসর্গে ১৬ দিনে ৭৮ শিশুর মৃত্যু মক্কায় মসজিদে ‘অশালীন কর্মকাণ্ডে’র দায়ে বাংলাদেশি নারী-পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর মেধার স্বীকৃতিস্বরূপ ডিন’স অ্যাওয়ার্ড পেলেন খুবির ২০ শিক্ষার্থী Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান

চট্টগ্রামের জোরারগঞ্জে বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাইমদ ও নাম্বারবিহীন সিএনজি উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৫ সময় দেখুন
চট্টগ্রামের জোরারগঞ্জে বিশেষ অভিযানে ৫০ লিটার চোলাইমদ ও নাম্বারবিহীন সিএনজি উদ্ধার

বিশেষ প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় চোলাইমদ ও একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। অভিযানের সময় আসামিরা পালিয়ে গেলেও উদ্ধারকৃত আলামত থানায় জমা দিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় মামা ফকির আস্তানার প্রবেশমুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্বপাশের একটি পাকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জন আসামি পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি নাম্বারবিহীন সিএনজি অটোরিকশা এবং দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলোতে সর্বমোট ৫০ (পঞ্চাশ) লিটার দেশীয়ভাবে তৈরি চোলাইমদ পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত চোলাইমদ ও অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় অজ্ঞাতনামা ৩ থেকে ৫ জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“মাদক নির্মূল অভিযানে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকাভিত্তিক বিশেষ তৎপরতার অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়। পালাতক আসামিদের গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় গোপনে মদ উৎপাদন ও মজুদের অভিযোগ ছিল। তবে পুলিশের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।

আইনশৃঙ্খলা বাহিনীর এমন নিয়মিত তৎপরতায় এলাকায় মাদক ব্যবসা ও সেবন কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

উল্লেখ্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে সরকার। দেশের বিভিন্ন প্রান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর