বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কাজের গতি ১০ গুণ বাড়াবে চ্যাটজিপিটির এই ট্রিকস! ‘বৈরী আবহাওয়ার কারণে অনুপস্থিত শিক্ষার্থীরা আবার পরীক্ষা দিতে পারবে’ দুস্থ ও অসহায় হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ইরান পুনরায় আলোচনা শুরু না করলে সেতু ও বিদ্যুৎকেন্দ্রে বোমা হামলার হুমকি ট্রাম্পের Lamine Yamal scripts European football history after France win with record no one has ever matched | Football News ‘জুলাই শহিদদের কাছে আমরা চিরঋণী’ Aamir Khan Faces Fatwa For Marrying Gauri Spratt, Alia Bhatt Joins Tumbbad 2 | Bollywood News Detention of a 95-Year-Old Religious Leader Damages Korea’s Reputation: European Scholars of Religion Call for the Release of Chairman Lee Man-hee কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা

চলছে পাঠাও ও রিয়েলমি বাজিমাত ক্যাম্পেইন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
  • ১২৯ সময় দেখুন
চলছে পাঠাও ও রিয়েলমি বাজিমাত ক্যাম্পেইন


রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও ও স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি যৌথভাবে “বাজিমাত ক্যাম্পেইন” শুরু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় কোম্পানির বাইক রাইডার, কার ক্যাপ্টেন ও ফুডম্যানদের জন্য থাকছে আকর্ষণীয় অফার।

২৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের আওতায় পাঠাও বাইক-এর রাইডার, পাঠাও কার-এর ক্যাপ্টেন ও পাঠাও ফুডম্যানরা প্রতি সপ্তাহে বাজারে এন্ট্রি লেভেলে নতুন আসা রিয়েলমি সি৩০ (realme C30) জেতার সুযোগ পাবেন। জমজমাট এই ক্যাম্পেইন চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

সর্বোচ্চ রাইড সেবাপ্রদান ও ফুড ডেলিভারির মাধ্যমে দুর্দান্ত ডিজাইনের স্মার্টফোন ‘রিয়েলমি সি৩০’ জিতে নিতে পারবেন ঢাকার ও চট্টগ্রামের পাঠাও রাইডার, ক্যাপ্টেন ও ফুডম্যান প্রতি সপ্তাহে ৩ জন রাইডার (২ জন ঢাকার ও ১ জন চট্টগ্রামের), ১ জন ক্যাপ্টেন ও ২ জন ফুডম্যান সপ্তাহে ১টি করে মোট ৬টি মোবাইল ফোন জেতার সুযোগ পাবেন। পুরো ক্যাম্পেইন জুড়ে ৯ জন রাইডার, ৩ জন ক্যাপ্টেন ও ৬ জন ফুডম্যানকে দেওয়া হবে সর্বমোট ১৮টি স্মার্টফোন।

তিন সপ্তাহব্যাপী চলা এই ক্যাম্পেইনের ১ম সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ৩ নভেম্বর। ২য় সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর এবং শেষ সপ্তাহের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১৭ নভেম্বর। ক্যাম্পেইন বিজয়ীদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে পাঠাও অফিস থেকে। এছাড়া, ক্যাম্পেইনে নিয়ম বহির্ভূত কাজ করলে ইউজারের অংশগ্রহণ বাতিল করতে পারবে পাঠাও কর্তৃপক্ষ।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom