বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদন্ড – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

রোববার দুপুর থেকে বিকেলে পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১ কেজি ৪শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে সাজা প্রদান করে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জ্জামান।

সাজাপ্রাপ্তরা হলেন- চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমিরদিয়া বলাকা পাড়ার নীলার মোড় এলাকার মৃত হায়দার আলীর ছেলে আবুল হোসেন (৪০) এবং আবুল হোসেনের ছেলে আবদার আলী (৪০)।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, রোববার বেলা আড়াইটা থেকে ৪ টার পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ পরিদর্শক সৈয়দ মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা শহরের বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আবুল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৬২০ গ্রাম এবং আবদার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৭৮০ গ্রাম গাঁজাসহ তাদের দু’জনকে আটক করা হয়।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে দু’জনকেই ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর