বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৬ এপ্রিল, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর কারাদন্ড – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় গাঁজাসহ শীতল বিশ্বাস নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা।

বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দলকা লক্ষীপুর গ্রামে অভিযান চালিয়ে ৪শ’ ২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা করা হয়। সাজাপ্রাপ্ত শীতল বিশ্বাস (৫৫) দামড়হুদা উপজেলার দলকা লক্ষীপুর মাঠপাড়ার মৃত করিম বিশ্বাসের ছেলে।

এক প্রেসবিজ্ঞপ্তিতে জানা গেছে, বুধবার বেলা ২ টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শারিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিন ও সহকারী উপ পরিদর্শক সৈয়দ মরিরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে শীতল বিশ্বাাসের বাড়িতে অভিযান চালিয়ে ৪২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিএম তারিক উজ জ্জামান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ২শ’ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্ত শীতল বিশ্বাসকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী ছিলেন পেশকার আব্দুল লতিফ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর