রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শ্রমিকের মহাসড়ক অবরোধে দীর্ঘ ৬ ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক লক্ষ্মীপুরে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ চাঁপাইনবাবগঞ্জে আলিমে জিপিএ-৫ মাত্র ২, পিছিয়ে ২৬ মাদরাসা CJP’s Abhijeet Dipke Attends Diljit Dosanjh’s Concert After ‘I’m An Artist’ Row: ‘Chota Bhai Samajh Ke Mitti Pao’ | Bollywood News Nemesis No. 1! Mitchell Santner scripts history, enters record books against India | Cricket News তরুণ চিকিৎসকদের গতানুগতিক ধারার বাইরে চিন্তা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী গণভোটের রায় বাস্তবায়নসহ ৭ দফা দাবিতে ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ শনিবার চুয়েট কর্মকর্তা সমিতির সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহার ও প্রভাব বিস্তারের অভিযোগ হাম ও হামের উপসর্গে ৩০ দিনে ১৪৩ শিশুর মৃত্যু Youth-led Innovation Lab-এ ইপসার সাফল্য, জাতীয় পর্যায়ে যাচ্ছে TeaCycle ও Econova

চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলায় এক জেএমবির যাবজ্জীবন কারাদণ্ড – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৯৮ সময় দেখুন
চুয়াডাঙ্গায় সিরিজ বোমা হামলা মামলায় এক জেএমবির যাবজ্জীবন কারাদণ্ড – Corporate Sangbad


আইন-আদালত

আহসান আলম, চুয়াডাঙ্গায় প্রতিনিধি : সারাদেশে ২০০৫ সালে জঙ্গি সংগঠন জেএমবির সিরিজ বোমা হামলায় চুয়াডাঙ্গার ঘটনায় সাইখুল ইসলাম রাকিব নামের এক জেএমবি সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

দণ্ডপ্রাপ্ত সাইখুল ইসলাম রাকিব (৩৫) বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানাধীন পঞ্চকরণ গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টার দিকে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেন। ঘটনার সাড়ে ১৭ বছর পর ১৮ জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণে মামলার এ রায় দেয়া হলো।

২০০৫ সালের ১৭ আগস্ট সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা শহরের আদালত চত্ত্বরে, পুরাতন জেলখানা এলাকায় বোমার বিস্ম্ফোরণ ঘটায় জেএমবি। এতে কেঁপে ওঠে চুয়াডাঙ্গা শহর। এরপর তৎকালীন চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব বাদী হয়ে বিস্ম্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। ২০০৬ সালের ২৭ আগস্ট জেএমবি সদস্য শাইখুল ইসলাম রাকিবকে গ্রেফতার করে পুলিশ।

এই মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি-এডভোকেট গিয়াসউদ্দিন বলেন, ২০০৫ সালে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও সিরিজ বোমা বিস্ফোরণ ঘটায় জেএমবি’র সদস্যা। এই হামলার ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় মামল হলে শাইখুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার ১৮ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালতের ভারপ্রাপ্ত বিচারক লুৎফর রহমান শিশির শাইখুল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আরও পড়ুন:

এবার হাইকোর্টে আপিল করলেন নিপুণ

কালিয়াকৈরে কৃষক হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

প্রার্থিতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ জায়েদ খানের





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর