শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন

ছাত্রলীগ বিচারের দাবিতে ‘ মার্চ ফর জাস্টিস’নোবিপ্রবি ছাত্রদলের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৩ সময় দেখুন
ছাত্রলীগ বিচারের দাবিতে ‘ মার্চ ফর জাস্টিস’নোবিপ্রবি ছাত্রদলের

নোয়াখালী প্রতিনিধি : ছাত্রলীগ সন্ত্রাসীদের কর্মকান্ডের বিচার দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মার্চ পর জাস্টিস কর্মসূচী পালন করেছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের মাধ্যমে এই কর্মসূচি পালন করেন নোবিপ্রবি ছাত্রদলের নেতাকর্মীরা। এতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলের শুরু থেকে আমরা দেশের গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার দাবীতে আন্দোলন করে এসেছি। দেশের ছাত্র – তরুণ – যুবকদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সংগঠিত করতে গিয়ে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের নিপীড়নের শিকার হতে হয়েছে। আপনার ক্যাম্পাসেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা ছাত্রদলের নেতাকর্মীসহ অসংখ্য বিরোধী মতের সাধারণ শিক্ষার্থীকে নির্যাতন করেছে। আপনার প্রতিষ্ঠানের কতিপয় ফ্যাসিস্টের দোসর ছাত্রলীগের এই নির্যাতনের সহযোগীর ভূমিকা পালন করেছে।

বিগত জুলাই আগস্টের গণ-অভ্যুত্থান চলাকালীন ছাত্রলীগের সন্ত্রাসী ও তাদের দোসররা অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ওপর নারকীয় তাণ্ডব চালিয়েছে। এতে অনেক শিক্ষার্থী হতাহত হয়েছে। এই সব কতিপয় ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীদের সুষ্ঠু বিচার করে সন্ত্রাসীদের সাজা নিশ্চিতের দাবি করছি।

নোবিপ্রবি ছাত্রদলের পদপ্রত্যাশী জাহিদ হাসান বলেন, “আমরা ছাত্রলীগের পুনর্বাসন চাই না,দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন ভবিষ্যতে কেউ জালেম শাসকের তাবেদার হতে ভয় পায়। আওয়ামীলীগের দোসর যারা এখনো বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে আছে তাদের অপশাসরনের জন্য নোবিপ্রবি প্রশাসনকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা সুস্থ সুন্দর ন্যায্যতার ক্যাম্পাস দেখতে চাই।শিক্ষার্থীদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ছাত্রদলকে সমর্থন করুন, পাশে থাকুন,ফ্যাসিবাদের বিরুদ্ধে খুনি হাসিনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।”

নোয়াখালী প্রতিনিধি

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর