রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Main Jaan Se Maar Dunga’: Sorab Bedi Reacts To Trolls Making Personal Comments About Girlfriend Delnaz Daruwala | Television News অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময় চট্টগ্রামের আনোয়ারা/যৌতুকের দাবিতে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলনে ‎ভূঞাপুরে আলোচিত সেই মিথ্যা মামলায় সাংবাদিকের জামিন, কারামুক্ত হয়ে নিজ এলাকায় নিরাপত্তা শঙ্কায় ক্যাম্পাস ছাড়ছেন গোবিপ্রবি শিক্ষার্থীরা সৌদি বিমান হামলায় ইয়েমেনে শিশুসহ নিহত ৪১ চাঁইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত Allu Aravind Takes Action After Fans Complain About Blocked Tickets At Allu Cinemas, Video-Calls Staff | Regional Cinema News ‘Making my job easier’: CSK head coach Zaheer Khan breaks silence on MS Dhoni’s ‘unexpected’ retirement | Cricket News ভারত থেকে আগুন-সন্ত্রাসের মদদ দিচ্ছেন শেখ হাসিনা: রিজভী

জাতি হারালো এক অবিস্মরণীয় নেত্রী – হাবীব আজম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ২৭৩ সময় দেখুন
জাতি হারালো এক অবিস্মরণীয় নেত্রী – হাবীব আজম

আহমদ বিলাল খান

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

এক শোকবার্তায় হাবীব আজম বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক অগ্রগণ্য, দূরদর্শী ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। তিনি ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়। গণতন্ত্র প্রতিষ্ঠা, স্বৈরশাসনের বিরুদ্ধে সংগ্রাম, বহুদলীয় রাজনৈতিক চর্চা এবং জনগণের অধিকার আদায়ে তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

হাবীব আজম আরও বলেন, পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বেগম খালেদা জিয়ার অবদান চিরস্মরণীয়। বিশেষ করে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে তাঁর সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি ও গৃহীত পদক্ষেপ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। তাঁর দৃঢ় নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞা বাংলাদেশের গণতান্ত্রিক ধারাকে আরও সুদৃঢ় করেছে।

শোকবার্তায় হাবীব আজম বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর