শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎ভূঞাপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপন জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা আলোক তথ্য প্রযুক্তির প্রয়োজনীয়তা – Sarabangla মহাকাশে ডেটা সেন্টার গড়তে স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি ‘কর্নিয়াজনিত অন্ধত্ব দূর করতে আই ব্যাংকগুলো সক্রিয় করা হবে’ বাকৃবিতে ইয়াবাসহ নিরাপত্তা কর্মচারী আটক Karan Johar Says Akshay Kumar Is The Only Superstar Who Gives A Chance To Debut Directors | Bollywood News IND vs NZ 2nd Test: India’s old nemesis Matt Henry awaits them at his home ground in Christchurch | Cricket News বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচি সফল করার আহ্বান আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৫৯ সময় দেখুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাস মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণে সবশেষ সরকারি নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

দেশে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে পাঁচটি জরুরি নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।  শুক্রবার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. সাবিরুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে পাঁচটি নির্দেশনার বিষয়ে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি সকল স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করবে। সরকারের এমন নির্দেশনার পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয় সকল ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা দিলো।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। এতে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

আরও পড়ুন

সারাবাংলা/টিএস/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর