শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

জাবিতে শাবিপ্রবির ভিসির কুশপুত্তলিকা দাহ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২০৪ সময় দেখুন
জাবিতে শাবিপ্রবির ভিসির কুশপুত্তলিকা দাহ


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রীদের নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য ফরিদ উদ্দিনের অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে মানববন্ধন করেছেন জাবির সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধন শেষে তার কুশপুত্তলিকা দাহ করা হয়।

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গনে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্র সংগঠন।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম আবর্তনের শিক্ষার্থী সামিয়া হাসান বলেন, বাংলাদেশের নারী সুরক্ষার যতগুলো আইন আছে সবগুলো জাবি শিক্ষার্থীদের মাধ্যমেই হয়েছে। এটা বোধহয় শাবিপ্রবির ভিসি জানেন না। তার জ্ঞানের সল্পতা রয়েছে। আমরা আমাদের ক্যাম্পাসে রাতে নিরাপদে চলাচল করতে পারি এটা আমাদের গর্বের বিষয়। শাবিপ্রবির ভিসির করা অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ জানাচ্ছি ও এই ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করছি।

মানববন্ধনে ইতিহাস বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী নুরুজ্জামান শুভ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি না মেনে উল্টো তাদের ওপর পুলিশ লেলিয়ে দিয়েছেন। আন্দোলন যখন চলমান, তখন ভিসি ফরিদ উদ্দিন জাবির মেয়েদের নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। আমরা আল্টিমেটাম দিচ্ছি জাবির পক্ষ থেকে, প্রশাসনিকভাবে এই বক্তব্যের প্রতিবাদ জানানো হোক।

শিক্ষার্থী সামিয়া হাসান বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের জন্য গর্বের। একটা দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ পদে এ রকম নিকৃষ্ট মানসিকতার মানুষ মেয়েদের জন্য নিরাপদ না। এই বিশ্ববিদ্যালয়ে মেয়েরা এতটাই নিরাপদ যেকোনো সময়েই নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এ রকম পরিবেশ সারাদেশেই থাকা উচিত।

উল্লেখ্য, সম্প্রতি শাবিপ্রবির উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ জাবি ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন। এরপর থেকেই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন জাবি শিক্ষার্থীরা।

সারাবাংলা/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর