শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
শিরোনাম :

জামালপুরে উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২৬২ সময় দেখুন
জামালপুরে উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

উন্নয়ন সংঘের ‘মর্যাদা ও স্থায়িত্বশীলতার সাথে আর্থ-সামাজিক ক্ষমতায়তন (সিডস) প্রকল্পের আওতায় জামালপুরের দেওয়ানগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ক্র্যাচ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (২৩ জানুয়ারি) সকালে দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল আলম মোল্লার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা।

এসময় আরও বক্তব্য রাখেন চিকাজানি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহম্মেদ, চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদুজ্জামান সেলিম মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তার প্রতিনিধি ইমরান হোসেন, সিডস কর্মসূচির ব্যবস্থাপক মোঃ শামসুদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় ৫ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, একজনকে ক্র্যাচ বিতরণ করা হয়। এছাড়া ইসলামপুরে ৪টি, বকশীগঞ্জে ১টি হুইল চেয়ার বিতরণ করা হয়। পাশাপাশি কাপ আনামুর নামে জার্মানভিত্তিক একটি দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় সিডস কর্ম এলাকার একশ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা করা হয়।

এছাড়া হিজড়া ও সংস্থার অন্যান্য কর্ম এলাকায় আরো ১৫০টি কম্বল বিতরণ করা হবে বলে জানা যায়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম।

সংস্থা সূত্রে জানা গেছে , ২০২৩ সালের শেষ নাগাদ কর্মএলাকার ২৫০০ প্রান্তিক পরিবারে আর্থ-সামাজিক উন্নয়নের মাত্রা আশাব্যঞ্জক পর্যায়ে উন্নতি করার লক্ষ্যে নরওয়েভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা স্ট্রমি ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘ কর্তৃক বাস্তবায়নাধীন সিডস প্রকল্প জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলায় বহুমাত্রিক কার্যক্রম চলছে। শিক্ষা, জীবীকায়ন, যুবক , যুবতীদের আত্মকর্মসংস্থান, কিশোর, কিশোরীদের ক্ষমতায়নসহ বিভিন্ন কার্যক্রমের আওতায় কর্মএলাকার আড়াই হাজার পরিবার সরাসরি উপকার ভোগ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর