বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

জামালপুরে গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৪৫ সময় দেখুন
জামালপুরে গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

সাকিব আল হাসান নাহিদ, জামালপুর।

জামালপুরে গাঙচিল সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী ও সাহিত্যের আসর অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার ( ১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা রেড ক্রিসেন্ট সোসাইটিতে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি এডভোকেট ইউসুফ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের সুপারিন্ডেন্ট ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার পর গাঙচিল জামালপুর কমিটির আহবায়ক-ইত্তেফাক-নিউ নেশনের সংবাদদাতা মো. শাহ্ জামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সাহিত্যের আসরে স্বরচিত কবিতা-গান পরিবেশন করেন-কথা সাহিত্যিক এস.এম. জুলফিকার আলী লেবু, কবি আরিফুল ইসলাম লাভলু, গীতিকার রুবেল, কবি-গীতিকার ফজলুল করিম, কবি মির্জা সোলায়মান, গীতিকার-সুরকার সেলিম রেজা, কবি পারভেজ মোশাররফ, কবি কাজী মাসুম প্রমুখ। অনুষ্ঠান গ্রন্থনা-পরিচালনা করেন-গাঙচিল জামালপুর শাখার সদস্য সচিব-সাংস্কৃতিক কর্মী খন্দকার রাজু আহমেদ ফুয়াদ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর