বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

জুলাই পুনর্জাগরণ উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে সেনা রিজিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৩১ সময় দেখুন
জুলাই পুনর্জাগরণ উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে সেনা রিজিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন

আহমদ বিলাল খান:
জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ৪৫০ জন পাহাড়ি এবং ১৩০ জন বাঙালি চিকিৎসা সহায়তা গ্রহণ করেন।

সোমবার (২৮ জুলাই) নানিয়ারচর জোনের আওতাধীন কুতুকছড়ি বাজার সংলগ্ন বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন, রিজিয়ন কমান্ডার (৩০৫ পদাতিক ব্রিগেড) বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক (এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি)।

এসময় পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ শিশুদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন ৩০৫পদাতিক ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। পরে তিনি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লে. কর্নেল- মো. মশিউর রহমান, পিএসসি, ক্যাপ্টেন মো. আশিকুজ্জামান আরএমও ১৭ ইবি, মেজর আবু সালেহ মো. মেহেদী হাসান, এএমসি, ডা. মো. সোহেল চৌধুরী (শিশু বিশেষজ্ঞ) এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মো. মাসুদুর রহমান তালুকদার ও সেনা অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর