রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

জয়পুরহাটের যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ জুন, ২০২২
  • ১৮৭ সময় দেখুন

এস ‌কে মুকুল, জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের ভীমপুর একটি পুকুরে এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত যুবক উপজেলার ভীমপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে হাসানুল ইসলাম হাসু (২৫)। রবিবার সকালে লাশটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুকুর থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল তদন্তের জন্য জয়পুরহাট জেলা সরকারি আধুনিক হাসপাতালে পাঠায়।

বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক বলেন, হাসু একটি মুরগীর খামারে শ্রমিকের কাজ করত। গতকাল থেকে তাকে পরিবারের লোকজন খুঁজে পাচ্ছিল না আজ সকালে একটি পুকুরে তার ভাসমান লাশ দেখতে পায়।

সাইদুর ইসলাম নামের ওই গ্রামের এক মুরুব্বি বলেন, গতকাল বেলা সাড়ে এগারোটার সময় তাকে আমি সাইকেল চালিয়ে হিলি বাজারে যেতে দেখেছি আজ তার লাশ দেখতে হলো। নিহত হাসুর ছবি বুকে নিয়ে তার হতভাগ্য বাবা শফিকুল কাঁদতে কাঁদতে বলেন, স্থানীয় এক যুবক তার নিকট থেকে টাকা পেত এবং বার বার টাকার জন্য চাপ দিত। সময় মত টাকা ফেরৎ দিতে না পারায় তারাই এমন কাজ করতে পারেন শফিকুলের দাবী।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। তদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর