রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ জুন, ২০২২
  • ২০৬ সময় দেখুন
টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান,রহমান টাঙ্গাইল জেলা প্রতিনিধি
আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুন) সকালে শহীদ স্মৃতি পৌর উদ্যান প্রাঙ্গণ হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিন করে। মিছিলের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক।

এ সময় টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সধারন সম্পাদক অ্যডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লগের সহ সভাপতি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর