শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :

টাঙ্গাইল জেলার গোয়েন্দা পুলিশ ডিবি কর্তৃক গাঁজা’সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
  • ৩২০ সময় দেখুন
টাঙ্গাইল জেলার গোয়েন্দা পুলিশ ডিবি কর্তৃক গাঁজা’সহ দুইজন মাদক কারবারী গ্রেফতার

মোঃ মশিউর রহমান, জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার গোয়েন্দা পুলিশ ডিবি কর্তৃক ০৮ কেজি গাঁজা উদ্ধার’সহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। ২৮ জানুয়ারি জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিন), টাঙ্গাইল এর অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর দিক নির্দেশনায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে মধুপুর থানাধীন আমুয়াটা এলাকা হইতে ০৮ কেজি গাঁজা উদ্ধার সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা।
এসআই মোঃ মোতালেব হোসেন এর নের্তৃত্বে এই অভিযানে অংশ নেন এএসআই মোঃ সাইফুল ইসলাম, কনস্টেবল মোঃ তাজরুল ইসলাম, কনস্টেবল মোঃ রফিকুল ইসলাম, এবং কনস্টেবল/ মোঃ মফিজুল ইসলাম। গ্রেফতারকৃত আসামী মোঃ ইমান আলী, পিতা- নূর ইসলাম, সাং- চান্দসী উত্তর পাড়া ও মাখন মন্ডল পিতা- বকুল মন্ডল , সাং- অষ্টচল্লিশা উভয় থানা- ঘাটাইল জেলা- টাঙ্গাইল এর বাসিন্দা।তাদের গ্রেফতারের ২৭ জানুয়ারি -১২:৩৫ মিঃ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর