শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২
  • ৩৮৮ সময় দেখুন
টাঙ্গাইলে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলে পহেলা বৈশাখ ১৪২৯ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ফারজানা তাহের মুনমুন, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, টাঙ্গাইল পৌরসভার মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি হারুন অর রশিদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় পহেলা বৈশাখের শোভাযাত্রা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর