শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

টাঙ্গাইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ এপ্রিল, ২০২২
  • ৪০৫ সময় দেখুন
টাঙ্গাইলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ “এমন বিশ্ব গড়ি, অটিজম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্যে সারা দেশের মতো টাঙ্গাইলেও বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২ এপ্রিল শনিবার এ উপলক্ষে র‍্যালি অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. মো. আতাউল গনির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিয়া সুলতানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজ সেবা কার্যালয় টাঙ্গাইলের উপ-পরিচালক মোঃ শাহ আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক হাবিবুর রহমান খান, সরকারি শিশু পরিবার বালক টাঙ্গাইলের কর্মকর্তা সৌরভ তালুকদার, মানুষের কল্যাণে মানুষ সংস্থার সভাপতি পারুল মাহবুব খান, সিআরডিডি টাঙ্গাইলের নির্বাহী পরিচালক সিফাত মোহাম্মদ আরেফিন’সহ অন্যান্য সুধীজন। সিআরডিডি টাঙ্গাইলের পক্ষ থেকে অটিজম দুইজনকে হুইল চেয়ার প্রদান করা হয়। অটিজম দিবসের এ অনুষ্ঠানে মানুষের কল্যাণে মানুষ, সিআরডিডি, হাইকেয়ার বধির স্কুল, সুইড বাংলাদেশ’সহ বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করে। এরপর অটিজম শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এর মাধ্যমে দিবসের কার্যক্রম সমাপ্ত হয়। বিশ্ব অলিম্পিকে স্বর্নপদক বিজয়ী টাঙ্গাইলের ছেলে বাক প্রতিবন্ধী স্মরন’সহ অন্যান্য অটিজম শিশুদের পুরস্কৃত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর