শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :

টাঙ্গাইলে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ৩৩৮ সময় দেখুন
টাঙ্গাইলে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইল পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে পুলিশ লাইন্স টাঙ্গাইলের মাল্টিপারপাস শেডে ৩০ জানুয়ারি রবিবার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। তিনি পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথে কুশল বিনিময় করেন।শিক্ষার মান উন্নয়নের লক্ষে তাদের সুবিধা অসুবিধার কথা শুনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান সহ বিদ্যালয়ের শিক্ষার মানউন্নয়নকল্পে বিভিন্ন দিক-নিদের্শনা মূলক বক্তব্য প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মীর মনির হোসেন, পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের, আরআই পুলিশ লাইন্স টাঙ্গাইল, পুলিশ লাইনস্ আর্দশ উচ্চ বিদ্যালয় অধ্যয়নরত শিক্ষার্থীদের অভিভাবকগণ সহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকাগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর