রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

টাঙ্গাইলের ঘাটাইল থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ২০৬ সময় দেখুন
টাঙ্গাইলের ঘাটাইল থানা আকস্মিক  পরিদর্শনে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার

মোঃ মশিউর রহমান,টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইল থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।

২৬ মে বৃহস্পতিবার ঘাটাইল থানা পরিদর্শনের সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোঃ সোহেল রানা ও ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজহারুল ইসলাম সরকার পিপিএম।
পুলিশ সুপার ঘাটাইল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সদেরকে থানা এলাকার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন ও তাদের বিভিন্ন সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। এরপর ঘাটাইল থানার সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্র ও ধলাপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন সহ থানার অস্ত্রাগার এবং সকল রেজিস্টারপত্র পর্যালোচনা ও করণীয় সংক্রান্তে নির্দেশনা প্রদান করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মোঃ সোহেল রানা ও ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজহারুল ইসলাম সরকার পিপিএম’ সহ ঘাটাইল থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর