বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের আপনার স্মার্টফোন হ্যাক হয়েছে কি না বুঝবেন যেভাবে Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে ১১ লাখ টাকার অবৈধ সার উদ্ধার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ১৩২ সময় দেখুন
ঠাকুরগাঁওয়ে সেনা অভিযানে ১১ লাখ টাকার অবৈধ সার উদ্ধার

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সার উদ্ধার করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের মাঠপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান চালিয়ে সারগুলো উদ্ধার করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মাঠপাড়া এলাকার মোহাম্মদ ইসরাফিল নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালায় সেনাবাহিনী। অভিযানে একটি ঘর থেকে বিপুল পরিমাণ অবৈধ সার পাওয়া যায়।

মোহাম্মদ ইসরাফিল অবৈধভাবে দীর্ঘদিন ধরে সার মজুদ করে বাজারে সারের কৃত্তিম সংকট সৃষ্টি করে আসছিল বলে জানা যায়। অভিযানে ৩৪৩ বস্তা টিএসপি, ৪৪৭ বস্তা এমওপি, ১৫২ বস্তা ইউরিয়া ও ৫ বস্তা ডিএপি সারসহ মোট ৯৪৭ বস্তা সার উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১১ লাখ ২০ হাজার ৫০০ টাকা।

আরো জানা যায়, মোহাম্মদ ইসরাফিল বস্তা প্রতি দেড় হাজার থেকে দুই হাজার টাকা অতিরিক্ত দামে সাধারণ কৃষকদের মাঝে সার বিক্রি করতেন। তবে অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে সটকে পড়েন মোহাম্মদ ইসরাফিল।

এ বিষয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গড়েয়া ইউনিয়নের খালপাড়ায় মোহাম্মদ ইসরাফিলের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৯৪৭ বস্ত সার উদ্ধার করা হয়। যার বাজার মুল্য ১১লাখ টাকা।

তিনি আরও বলেন, অভিযানের টের পেয়ে
সার ব্যবসায়ী মোহাম্মদ ইসরাফিল পালিয়ে যায়। উদ্ধারকৃত সারগুলো কৃষি অফিসারের হেফাজতে রাখা হয়েছে। আগামী রোববার সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানান এই কর্মকর্তা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর