মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ক্রিস্টাল ইন্স্যুরেন্স

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৭ সময় দেখুন


সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (০১ সেপ্টেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫৫টির শেয়ারদর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

সূত্র মতে, রবিবার (১ সেপ্টেম্বর) ডিএসইতে ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৬ টাকা ৪০ পয়সা বা ৯ দশমিক ৯৩৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ১৩ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৩৪ শতাংশ। আর ৩ টাকা ৬০ পয়সা বা ৯ দশমিক ৯১ শতাংশ শেয়ার দর বৃদ্ধি পাওয়ায় তালিকার তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

আজ ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- গ্লোবাল হেভি কেমিক্যালস, টেকনো ড্রাগস, ফরচুন সুজ, লাভেলো আইসক্রিম, সালভো কেমিক্যালস, ইউনাইটেড ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ।তথ্যসূত্র: অর্থসূচক





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর