মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ডিএসইর পরিচালক হলেন মিনহাজ মান্নান ইমন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১১২ সময় দেখুন


নিজস্ব প্রতিবেদক : বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন বিএলআই সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ মান্নান ইমন।

ডিএসইর একটি শেয়ারহোল্ডার পরিচালক পদের শূন্য আসনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে।

ডিএসই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ১০ ডিসেম্বর ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্যপদে নির্বাচন পরিচালনার জন্য ডিএসইর পরিচালনা পর্ষদ ১৬ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট ডিভিশনের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ আব্দুস সামাদকে চেয়ারম্যান করে ৩ (তিন) সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করে।

নির্বাচন কমিশনের অপর ২ সদস্য হলেন ডিএসই’র শেয়ারহোল্ডার প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম এবং দেওয়ান আজিজুর রহমান।

নির্বাচন কমিশন একজন শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য ২৮ অক্টোবর ২০২৪ তারিখে নির্বাচনী তফসীল ঘোষণা করেন। নির্বাচনী তফসীল অনুসারে ১২ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেয়ার তারিখ। ওই সময়ের মধ্যে শুধুমাত্র বিএলআই সিকিউরিটিজ লিমিটেড-এর শেয়ারহোল্ডার প্রতিনিধি মিনহাজ মান্নান ইমন মনোনয়ন পত্র দাখিল করেন।

নির্বাচিত পরিচালক মিনহাজ মান্নান ইমন দীর্ঘ ৩৫ বছর যাবত পুঁজিবাজারের সাথে সম্পৃক্ত এবং অভিজ্ঞতা সম্পন্ন। তিনি এই দীর্ঘ সময়ে বেশ কিছু কোম্পানির ইস্যু ম্যানেজার এবং আন্ডাররাইটারের দায়িত্ব পালন করেন। তিনি ফৌজদারহাট ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং রহমান হক অ্যান্ড কোম্পানি থেকে ৪ বছর মেয়াদী চার্টার্ড একাউন্টেন্সি কোর্স সফলতার সাথে শেষ করেন।

এদিকে বিএলআই সিকিউরিটিজ ২০০১ সালে আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএসইর সদস্যপদ লাভ করে। মিনহাজ মান্নান ২০০৩ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের আর্থিক প্রতিষ্ঠান বিএলআই সিকিউরিটিজের প্রতিনিধি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি ব্রোকারেজ হাউজটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি টুমোরোল্যান্ড এবং গ্রীনওয়ার্ক লিমিটেডের উদ্যোক্তা পরিচালক।

এছাড়াও মিনহাজ মান্নান চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্য প্রাটিনাম সিকিউরিটিজের স্বত্বাধিকারী এবং ব্যবস্থাপনা পরিচালক। তিনি ২০১২ সালের মার্চে প্রথমবারের মতো পরিচালক নির্বাচিত হয়ে ২০১৪ সালের জুন পর্যন্ত দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি ২০১৮ সালের মার্চে পুনরায় পরিচালক নির্বাচিত হন এবং ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করেন। তবে আইনগত জটিলতার কারণে সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন ২০২০ সালে বাদ পড়েন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর