রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Shubman Gill meets football legend Ronaldinho at FIFA World Cup, photo goes viral | Cricket News মেধাবীদের ল্যাপটপ-ট্যাব পুরস্কার, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়ে প্রবাহের সমাপনী অনুষ্ঠান মোহনপুরে পারিবারিক দ্বন্দ্বে নিহত ১ সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেফতার যুব সমাজকে বাঁচাতে মিলনপুরে মাদকবিরোধী সমাবেশ Legendary Tamil Director K Bhagyaraj Passes Away, Salman Khan To Leave Galaxy Apartments? | Bollywood News স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯৩ সময় দেখুন


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চায়।’

আজ বুধবার দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিস্কার করেই বলেছি, ডিসেম্বরের যে ‘কাটঅফ টাইম’ এর মধ্যেই যদি দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে এবং সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।’

এর আগে বেলা সোয়া ১২টায় বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সাত সদস্য রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। পৌনে দুই ঘন্টা বৈঠক শেষে বিএনপি মহাসচিব বেলা ২টার দিকে যুমনা থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের সাথে কথা বলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমেদ ও ইকবাল হাসান মাহমুদ টুকু বৈঠকে অংশ নেন।

বিএনপি মহাসচিব হতাশা ব্যক্ত করে বলেন, ‘প্রধান উপদেষ্টা মহোদয় সুনির্দিষ্ট করে নির্বাচনের ডেটলাইন আমাদেরকে দেননি। আজকে তিনি আমাদের বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান।’

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আলোচনার প্রধান বিষয় ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছুকাল থেকেই বলে আসছি। সেই বিষয়ে তাঁর (প্রধান উপদেষ্টার) সাথে কথা বলেছি। আমরা বলেছি, পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে একটি দ্রুত ও গ্রহনযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে সমস্যাগুলো সমাধান করতে হবে।’

তিনি বলেন, আপনারা জানেন, একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, যে উদ্যোগ নেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে সেগুলোতে আমরা সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। গত কয়েকদিন আগে সংস্কার কমিশনের কাছে আমাদের মতামতগুলো দিয়েছি। আগামীকাল আমাদের সঙ্গে বৈঠক আছে।

ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ হবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আমরা খুব স্পষ্ট করে বলেছি, যে বিষয়গুলোতে ঐকমত্য হবে সেগুলো নিয়ে সব দল একসঙ্গে মিলে আমরা একটা সনদ করতে রাজি আছি। তারপরে আমরা নির্বাচনের দিকে চলে যেতে পারি। এবং বাকি যেসব সংস্কারে আমরা একমত হবো সেটা অবশ্যই যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলো বাস্তবায়নে ব্যবস্থা নেবেন। এটাই ছিলো আমাদের (বিএনপির) মূল কথা।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom