মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

ডেফোডিল কম্পিউটারের ক্রেডিট রেটিং সম্পন্ন – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৪ জুন, ২০২৫
  • ১৬৯ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ডেফোডিল কম্পিউটারস পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ডেফোডিল কম্পিউটারস পিএলসির দীর্ঘমেয়াদে ‘এ+‘ রেটিং হয়েছে আর স্বল্পমেয়াদে ক্রেডিট রেটিং হয়েছে ‘এসটি-২’।

৩০ জুন, ২০২৪ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের ওপর ভিত্তি করে এই রেটিং নির্ণয় করা হয়েছে। কোম্পানিটির রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিংস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে মতে, কোম্পানিটির ২০২৪ সালের সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে .২১ টাকা যা ২০২৩ সালে হয়েছিল .৫৪ টাকা, ২০২২ সালে ছিল .৬৭ টাকা, ২০২১ সালে ছিল .৭০ টাকা ও ২০২০ সালে ছিল .৯১ টাকা।

কোম্পানিটির গত ৫ বছরে শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) ২০২৪ সালের সমাপ্ত বছরে হয়েছে ১৩.২৪ টাকা যা ২০২৩ সালে সমাপ্ত বছরে ছিল ১৩.৫৩ টাকা, ২০২২ সালে ছিল ১৩.৪৯ টাকা, ২০২১ সালে ছিল ১৩.৪২ টাকা ও ২০২০ সালে ছিল ১৩.৭৫ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর