শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ঢাবির একাত্তর হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বহিষ্কার ৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২০২ সময় দেখুন
ঢাবির একাত্তর হলে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় বহিষ্কার ৩


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: অসুস্থ এক শিক্ষার্থীকে ‘গেস্টরুমে’ ডেকে নিয়ে নির্যাতনের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের তিন শিক্ষার্থীকে হল থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে প্রশাসন। এই তিন শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সারাবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কমিটির সদস্য জাহিদুল ইসলাম সানা।

বহিষ্কৃতরা হলেন— সমাজবিজ্ঞান বিভাগের কামরুজ্জামান রাজু, ইতিহাস বিভাগের হৃদয় আহমেদ কাজল, সমাজকল্যাণ বিভাগের মো. ইয়ামিন ইসলাম। এদের সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ সেশনের শিক্ষার্থী।

এর আগে, গত ২৬ জানুয়ারি বিজয় একাত্তর হলের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২০২১ সেশনের এক শিক্ষার্থী আকতারুল ইসলামকে ছাত্রলীগের কথিত গেস্টরুমে যথাসময়ে উপস্থিত হতে না পারায় নির্যাতন করেন ২০১৯-২০২০ সেশনের কয়েকজন শিক্ষার্থী। এই ঘটনায় সেদিন মধ্যরাতেই তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে হল প্রশাসন।

সারাবাংলা/আরআইআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর