শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

তিতুমীর কলেজে অনলাইন ক্লাস-পরীক্ষা চলবে, খোলা থাকবে হল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ২১৭ সময় দেখুন
তিতুমীর কলেজে অনলাইন ক্লাস-পরীক্ষা চলবে, খোলা থাকবে হল


তিতুমীর কলেজ করেসপন্ডেন্ট

ঢাকা: করোনার ওমিক্রন পরিস্থিতি ঠেকাতে সরকারি তিতুমীর কলেজে শারীরিক উপস্থিতিতে সব ধরনের ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অনলাইন ক্লাস ও পরীক্ষার ব্যাপারে দেওয়া হয়েছে নির্দেশনা।

শনিবার (২২ জানুয়ারি) অধ্যক্ষের কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এ দিকে সশরীরে ক্লাস বন্ধ ও অনলাইন ক্লাস চললেও কলেজের হল-ছাত্রাবাসগুলো খোলা থাকবে বলে নিশ্চিত করেছেন কলেজের উপাধ্যক্ষ।

উল্লেখ্য, করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে তিতুমীর কলেজের সশরীরে ক্লাস স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যেই বেশ কয়টি বিভাগে অনলাইন ক্লাসের নোটিশ প্রদান করা হয়েছে।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের চলমান সকল প্রকার পরীক্ষা চলমান থাকবে, এমনটিই গণমাধ্যমকে নিশ্চিত করেছে সাত কলেজের সমন্বয়ক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সলিমুল্লাহ খোন্দকার।

সারাবাংলা/এনএসএম/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর