নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার, (৬ জানুয়ারি ২০২২) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।
বাংলাদেশ শিপিং ওয়েস্টান মেরিন শিপইয়ার্ড লিমিটেড এর মূল্য বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটির গতকালের ক্লোজিং প্রাইস ছিলো ১২ টাকা। আজকের ওপেনিং প্রাইস ১২.৩০ টাকা এবং ক্লোজিং প্রাইস ১৩.২০ টাকা। আজকের শেয়ার হাত বদল হয় সর্বনিম্ন ১২.৩০ টাকা এবং সর্বোচ্চ ১৩.২০ টাকায়। কোম্পানিটি ১ হাজার ৮৬৩ বারে ৫৪ লক্ষ ৩১ হাজার ৯৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৯ লাখ ৯০ হাজার টাকা। গত ১ বছরে কোম্পানিটির শেয়ার দর ওঠানামা করে সর্বনিম্ন ৮.৫০ টাকা এবং সর্বোচ্চ ১৭.৫০ টাকায়। কোম্পানিটি বিগত ৫ বছরে কোম্পানিটি ডিভিডেন্ড দিয়েছে যথাক্রমে ২০২১ সালে ১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০২০ সালে ০.৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ২.৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৯ সালে ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৮ সালে ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং ২০১৭ সালে ৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড। কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘বি’ ক্যাটাগরিতে অবস্থান করছে ।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানি গুলোর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) ৯.৯৯ শতাংশ, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ৯.৯৭ শতাংশ, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ৯.৯৫ শতাংশ, মীর আক্তার হোসেন লিমিটেড ৯.৯২ শতাংশ, আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেড ৯.৮৮ শতাংশ, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ৯.৮৭ শতাংশ, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ৯.৮১ শতাংশ, ডেল্টা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড ৯.০৩ শতাংশ এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড ৭.৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।






