বুধবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেড।
কোম্পানিটির আজকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯.৯৩ শতাংশ। গতকালের ক্লোজিং প্রাইজ ছিল ১১৮.৮০ টাকা। আজকের ওপেনিং প্রাইজ ১১৮.৮০ টাকা ও ক্লোজিং প্রাইজ ১৩০.৬০ টাকা। আজকে শেয়ারটি লেনদেন হয় ১১৯.৫০ টাকা থেকে ১৩০.৬০ টাকায়। গত এক বছরে কোম্পানিটি শেয়ার লেনদেন করেছে ৯২.৮০ টাকা থেকে ২১০ টাকায়।
কোম্পানিটি ২ হাজার ২৩৩ বারে ৪ লাখ ৫০ হাজার ৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৭৮ লাখ ৪০ হাজার টাকা। কোম্পানিটি ২০১৬ সালে লভ্যাংশ দিয়েছে ৭৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, ২০১৭ সালে লভ্যাংশ দিয়েছে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড এবং ৮০ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৮ সালে ৪১০ শতাংশ স্টক ডিভিডেন্ড, ২০১৯ সালে ১৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড এবং ২০২০ সালে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড প্রদান করে। কোম্পনিটি ১৯৮৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পনিগুলোর মধ্যে- রহিম টেক্সটাইল ৮.৭৫ শতাংশ,আরামিট সিমেন্ট লিমিটেড ৭.৮৩ শতাংশ,এ্যাপেক্স ট্যানারি লিমিটেড ৭.১২ শতাংশ, ফার্মা এইডস লিমিটেড ৬.৯৮ শতাংশ, ইয়াকিন পলিমার লিমিটেড ৬.৯৬ শতাংশ, রংপুর ফাউন্ড্রি লিমিটেড ৬ শতাংশ, এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস্ লিমিটেড ৫.৮৬ শতাংশ। এ্যাপেক্স ফুড লিমিটেড ৫.৮০ শতাংশ, শমরিতা হসপিটাল লিমিটেড ৫.২০ শতাংশ দর বৃদ্ধি পেয়েছে।






