বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দরপতনের শীর্ষে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩
  • ১৩৫ সময় দেখুন
দরপতনের শীর্ষে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ – Corporate Sangbad


শেয়ারবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার দরপতনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আজ কোম্পানিটির দর ১ টাকা ৫০ পয়সা বা ৫.৬৪ শতাংশ কমেছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২ হাজার ২৮২ বারে ৩১ লাখ ২ হাজার ৬৭০টি শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড । আজ কোম্পানিটির দর ৬০ পয়সা বা ৫.০৪ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ১১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৪.০২ শতাংশ কমেছে। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৮ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- শ্যামপুর সুগার, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্যাসিফিক ডেনিমস ও মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

কর্পোরেট সংবাদ/এএইচ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর