মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News আ.লীগ নেতা হত্যা: বিএনপির ২৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল

দরবৃদ্ধির শীর্ষে সিটি ইন্সুরেন্স – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১২২ সময় দেখুন


পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের পঞ্চম কার্যদিবস বৃহস্পতিবার (১৫, মে ২০২৫) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে ৪২ কোম্পানির শেয়ারদর বেড়েছে। এদের মধ্যে সিটি ইন্সুরেন্স পিএলসির শেয়ারদর আগের দিনের তুলনায় ২ টাকা ৭০ পয়সা বা ৭ দশমিক ৩৮ শতাংশ বেড়ে বর্ধিত মূল্য হয়েছে ৩৯ টাকা ৩০ পয়সা। তাতেই দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

দরবৃদ্ধির এ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে মার্কেন্টাইল ইসলামী ইন্সুরেন্স পিএলসি। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় বেড়েছে ১ টাকা ৮০ পয়সা বা ৭ দশমিক ৩২ শতাংশ।

এবং গতদিনের তুলনায় ৪ শতাংশ বা ২৯ টাকা ৬০ পয়সা মূল্য বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড।

এদিন ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা বাকি ৭টি কোম্পানির মধ্যে সানলাইফ ইন্সুরেন্সের শেয়ারদর ২ টাকা ১০ পয়সা বেড়ে হয়েছে ২৭ টাকা ৫০ পয়সা, এআইবিএল ফার্স্ট ইসলামিক মিউচুয়াল ফান্ডের ২০ পয়সা বেড়ে হয়েছে ৬ টাকা ৫০ পয়সা, উত্তরা ব্যাংকের ৬০ পয়সা বেড়ে হয়েছে ২০ টাকা ১০ পয়সা, হাক্কানী পাল্পের ১ টাকা ৬০ পয়সা বেড়ে হয়েছে ৫৭ টাকা ১০ পয়সা, এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৩০ পয়সা বেড়ে হয়েছে ১৩ টাকা ১০ পয়সা, অগ্নি সিস্টেমসের ৫০ পয়সা বেড়ে হয়েছে ২৪ টাকা ৬০ পয়সা এবং বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসির ২০ পয়সা বেড়ে হয়েছে ৯ টাকা ৯০ টাকা।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর