বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দর্শনা সীমান্তে১২ বাংলাদেশি নাগরিক বিজিবির কাছে ফেরত দিলো ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ সময় দেখুন
দর্শনা সীমান্তে১২ বাংলাদেশি নাগরিক বিজিবির কাছে ফেরত দিলো ভারত

সাব্বির আলিম
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১২ বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে।

(৯ সেপ্টেম্বর) দুপুরের দর্শনা সীমান্তের মেইন পিলার-৭৬ এর শূন্যরেখায় পতাকা বৈঠকের মাধ্যমে এ প্রক্রিয়া সম্পন্ন হয়।
ফেরত আসা নাগরিকদের মধ্যে রয়েছেন ৯ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু। বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে সীমান্তের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন এবং সেখানকার বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন বসবাস করছিলেন।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম এবং বিএসএফের পক্ষে ছিলেন ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এ.সি. সুরেন্দার সিং।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল নাজমুল হাসান বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সমন্বয় ও সহযোগিতার অংশ হিসেবে নিয়মিত এ ধরনের পতাকা বৈঠক আয়োজন করা হচ্ছে। এতে শুধু সীমান্ত নিরাপত্তাই জোরদার হচ্ছে না, বরং বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কও আরও মজবুত হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর