শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :

দর্শনায় দিনে-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা, ব্যবসায়ীকে কুপিয়ে জখম।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১১ সময় দেখুন
দর্শনায়  দিনে-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতির চেষ্টা, ব্যবসায়ীকে কুপিয়ে জখম।

সাব্বির আলিম
দামুড়হুদা( চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গার দর্শনায় দিনে-দুপুরে স্বর্ণের দোকানে ডাকাতি চেষ্টার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক বিকেল সাড়ে চারটার দিকে দর্শনা পুরাতন বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘বন্ধু জুয়েলার্সে’ এ ঘটনা ঘটে।

এ সময় দুর্বৃত্তরা দোকানে ঢুকে মালিক সঞ্জয় কুমার সান্তারাকে কুপিয়ে গুরুতর জখম করে। স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট হয়েছে কিনা পুলিশ তা তদন্ত করছে। এদিকে, দর্শনা থানা থেকে মাত্র ২০০ মিটার দূরে এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর জানান, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। বর্তমানে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর