বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

দুই কৃষকের মৃত্যু : সেই গভীর নলকূপ অপারেটর গ্রেপ্তার – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩ এপ্রিল, ২০২২
  • ২১২ সময় দেখুন
দুই কৃষকের মৃত্যু : সেই গভীর নলকূপ অপারেটর গ্রেপ্তার – Corporate Sangbad


আইন-আদালত

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে জমিতে সেচের পানি না পাওয়া দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষকের আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি সাখাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩ এপ্রিল) ভোররাতে পলাতক এই আসামিকে উপজেলার চব্বিশনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি গোদাগাড়ীর নিমঘুটু গ্রামের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপের অপারেটর হিসেবে কর্মরত।

এর আগে, গত ২৩ মার্চ জেলার গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়নের নবাই বটতলা নিমঘুটু গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর কৃষক অভিনাথ মার্ডি ও তার চাচাতো ভাই রবি মার্ডি জমিতে বিষপান করে আত্মহত্যা করেন। তাদের হাসপাতালে না নিয়ে বাড়ির সামনের রাস্তায় ফেলে আসেন বিএমডিএর গভীর নলকূপ অপারেটর শাখাওয়াত হোসেন। বাড়ি ফিরে ওই দিন রাতেই মারা যান অভিনাথ। স্বজনরা ওই রাতেই রবি মার্ডিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেন। চিকিৎসাধীন অবস্থায় ২৫ মার্চ রাতে মারা যান রবিও।

এই ঘটনায় ২৫ মার্চ রাতে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে অভিনাথ মার্ডির স্ত্রী রোজিনা হেমব্রম বাদি হয়ে মামলা করেন। রবি মার্ডির মৃত্যুর পর আত্মহত্যার প্ররোচনায় আরেকটি মামলা হয়। দুটি মামলাতেই একমাত্র আসামি করা হয় গভীর নলকূপ অপারেটর শাখাওয়াত হোসেনকে।

পরিবারের অভিযোগ, জমিতে পানির জন্য তারা ১০-১২ দিন ধরে ঘুরলেও গভীর নলকূপের অপারেটর সাখাওয়াত হোসেন পানি দিচ্ছিলেন না। এর জেরেই চরম হতাশায় আত্মহনন করেন এই দুই কৃষক।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর