শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :

দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়ন নির্বাচন স্থগিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
  • ২২৫ সময় দেখুন
দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়ন নির্বাচন স্থগিত

এমরান হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি ।।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের সাধারন নির্বাচন স্থগিত ঘোষণা করেছে বিজ্ঞ উচ্চ আদালত। ফলে সোমবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে না পাররামরামপুর ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন।

পাররামরামপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান এস এম সোহেল রানার আবেদনের প্রেক্ষিতে উচ্চ আদালত ওই আদেশ জারি করেন।

রবিবার (৩০ জানুয়ারি) রাতে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বিল্লাল হোসেন জানান, আদালতের নির্দেশনা মোতাবেক তিন মাসের জন্য পাররামরামপুর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ সকল পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর