শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য ওয়ান আইডি কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায়: শিশুদের হাতে পুরস্কার হিসেবে সাইকেল তুলে দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী একজন অসাম্প্রদায়িক নেতা: রাশেদ খাঁন শরীয়তপুরে ইসলামী আন্দোলনের সম্মেলন, সদর ও পৌর শাখায় নতুন নেতৃত্ব দেশের সকল হাসপাতালকে দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর নেপালে সুড়ঙ্গ থেকে নয়দিন পর ২ জনকে জীবিত উদ্ধার Himanshi Khurana Takes A Dig At Asim Riaz Amid Conversion Claims: ‘I Talked About What You Did’ | Television News Nick Kyrgios suspended for one month after cocaine positive at Mallorca event | Tennis News লক্ষ্মীপুরে অস্বাস্থ্যকর পরিবেশে শিশু খাদ্য ‘শন পাপড়ি’ তৈরি, লাখ টাকা জরিমানা

দেশের বাজারে ইনফিনিক্সের বাজেট গেমিং স্মার্টফোন হট ১২ ও হট ১২ প্রো

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২
  • ১৮৮ সময় দেখুন
দেশের বাজারে ইনফিনিক্সের বাজেট গেমিং স্মার্টফোন হট ১২ ও হট ১২ প্রো


জনপ্রিয় মােবাইল নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স হট সিরিজের স্মার্টফোনের সর্বশেষ সংস্করণ ‘হট ১২’ বাজারে এনেছে। এই ডিভাইসে থাকছে হেলিও জি৮৫ প্রসেসর, ৯০ হার্টজের ৬.৮২” ইঞ্চি ‘প্রাে-লেভেল পাঞ্চ হােল ডিসপ্লে, ১১জিবি র্যাম+১২৮জিবি রম এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধাসম্পন্ন ৫০০০ এমএএইচ টেকসই ব্যাটারি।

‘হট ১২ ডিভাইসটিতে মিডিয়াটেক জি৮৫ গেমিং চিপসেট এর সাহায্যে হাই ফ্রেম রেট এর গেম খেলা যায় এবং এতে রেসপন্স টাইমও কম লাগে ও গেমিং কমিনিউকেশন দ্রুততর হয়। এই
স্মার্টফোনের চিপসেটে রয়েছে ডুয়েল কোর ফ্ল্যাগশিপ সিপিইউ আর্কিটেকচার’, ২টি ফাস্ট
এআরএম কর্টেক্স-এ৭৫ কোর’, যেগুলাে সর্বোচ্চ ২ গিগাহার্টজ পর্যন্ত পারফরম্যান্স বাড়াতে সক্ষম। আরও আছে ৬টি স্মল এআরএম কর্টেক্স-এ৫৫ কোর যেগুলাে ১.৮ গিগাহার্টজ পর্যন্ত পারফরম্যান্স বাড়াতে পারে। এই স্মার্টফোনের মাধ্যমে দ্রুতগতির গেমিং এর অসাধারণ অভিজ্ঞতা উপভােগ করতে পারবেন ব্যবহারকারীরা।

এছাড়াও ইনফিনিক্স ‘হট ১২’তে আরাে আছে ‘হাই-ডেনসিটি’র ৫০০০ এমএএইচ এর ‘
বিগ ম্যাক ও বৃহৎ সক্ষমতার ব্যাটারি যার ফলে গ্রাহকরা দিনভর দরকারি অ্যাপগুলাে ব্যবহার ও গেমস খেলতে পারবেন। এছাড়া, ডিভাইসের টাইপ-সি ১৮ ওয়াট সুপারচার্জ ব্যবস্থার মাধ্যমে ৫০ মিনিটেই স্মার্টফোনের ৫০ শতাংশ চার্জ পূরণে সক্ষম। ব্যবহারকারীদের মানসম্পন্ন অডিও অভিজ্ঞতা দিতে ‘হট ১২’-এ রয়েছে ‘আপগ্রেডেড ডুয়েল আপার অ্যান্ড লােয়ার স্পিকার’। এই স্পিকার সিস্টেম গ্রাহকদের গান
ভিডিও দেখা ও গেম খেলার ক্ষেত্রে ‘ডিপ লােস’, ‘ক্লিয়ার মিডস’, ‘রিচ ক্রিপ হাউস’ সম্পন্ন সর্বোচ্চ মানের অডিও সার্ভিস প্রদান করবে।

এই মােবাইলে আরাে রয়েছে, ৮ মেগাপিক্সেল এআই ফ্রন্ট ক্যামেরা ও ১৩ মেগাপিক্সেল এআই ট্রিপল রিয়ার ক্যামেরা এবং শক্তিশালী ইমেজ অ্যালগরিদম ফিচার। ডিভাইসে আরাে আছে ‘এআই পােট্রেট মুড’।

মােবাইলটির ৪ জিবি(+৩ জিবি) /১২৮জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ধরা হয়েছে ১৪,৪৯৯ টাকা ও ৬ জিবি(+৫ জিবি) /১২৮জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম পড়বে ১৫,৬৯৯ টাকা।

‘হট ১২’ ছাড়াও লঞ্চ হয়েছে ‘হট ১২ প্লে’ ডিভাইস যাতে রয়েছে ইউএসবি টাইপ-সি চার্জ সম্বলিত ৬০০০ এমএএইচ ব্যাটারি। ‘হট ১২ প্লে’ বাজারে পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে; ৪ জিবি(+৩ জিবি)/১২৮ জিবি র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১৩,৫৯৯ টাকায় এবং ৪ জিবি(+৩জিবি)/৬৪ জিবি র্যাম ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১২,৫৯৯ টাকায়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর