বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দৌলতপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন
দৌলতপুরে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বিকাল ৫ টার সময়  দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানার মোড় এলাকায় সাবেক সংসদ সদস্য রেজা আহামেদ বাচ্চু মোল্লার বাস ভবণে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য (কুষ্টিয়া-১) আলহাজ্জ রেজা আহমেদ বাচ্চু মোল্লার সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক মোঃ কুতুব উদ্দিন আহমেদ, প্রধান বক্তা ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা বর্তমান সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান  সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি কুতুব উদ্দিন আহমেদ বলেন, বিএনপি হচ্ছে জনগণের দল। দেশের চলমান সংকট মোকাবিলা করে জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে হবে। এজন্য প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম সফল করতে হবে।

প্রধান বক্তা ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার বলেন, আজকের এই কর্মসূচির মাধ্যমে প্রমাণ হচ্ছে বিএনপি তৃণমূলে আরও সংগঠিত হচ্ছে। আগামী এক মাসের মধ্যে সারা বাংলাদেশ থেকে দুই কোটি মানুষকে আমাদের নতুন সদস্য করে প্রমাণ করতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগে সবচেয়ে বড় দল ছিল এখনও আছে।  যারা আগে মিটিং, মিছিল করেছি বিএনপি করেছি, সদস্য হয়েছি তারা সবাই সদস্য পদ নবায়ন করবো আর সমাজের যে মানুষ গুলো অন্য কোন সংগঠন করেনি, আওয়ামীলীগ, জাসদ করেনি এমন ব্যক্তিকে আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের আহবান পৌঁছে দিয়ে সদস্য করার জন্য চেষ্টা করবো। আর এখন কার সদস্যদের ভোটের মাধ্যমে আগামী দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন কেন্দ্রীয় কর্মসূচি যখন যেভাবে দেয়া হবে তা সঠিকভাবে পালন করার জন্য দৌলতপুর বিএনপি সর্বদা সচেষ্ট।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর