বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস ‎ভূঞাপুরে ভোক্তা অধিকারের অভিযান, তিন দোকানে ২০ হাজার টাকা জরিমানা Runs flow for Shubman Gill, but wins must follow too | Cricket News ‘Never Shot For More Than 8-10 Hours’: Ayushmann Khurrana On Working With Sooraj Barjatya | Bollywood News

দৌলতপুরে সর্বসাধারণের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৫ সময় দেখুন
দৌলতপুরে সর্বসাধারণের সাথে  জেলা প্রশাসকের মতবিনিময়।

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১২টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে দৌলতপুরের সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন কুষ্টিয়ার নয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে ও দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হোসেন আহমেদ স্বপন এর সঞ্চালনায় সীমান্তবর্তী দৌলতপুর উপজেলার আইনশৃঙ্খলা, মাদকের ভয়াবহতা, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, চুরি,ডাকাতি, মব ও এর প্রতিকার নিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, দৌলতপুর সেনাক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন শাকিল আহমেদ, দৌলতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, জামায়াতে ইসলামী বাংলাদেশ দৌলতপুর উপজেলা আমীর উপাধ্যক্ষ মোঃ বেলাল উদ্দীন, দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সানাউল্লাহ,

গণমাধ্যম কর্মী দৈনিক দিনকাল প্রতিনিধি এম এস শাহীন, দৈনিক নয়াদিগন্ত পত্রিকার দৌলতপুর প্রতিনিধি ও দৌলতপুর কলেজের সহকারী অধ্যাপক মোঃ আহাদ আলী নয়ন, দৈনিক সমকাল প্রতিনিধি ও কল্যানপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আহমেদ রাজু, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি আব্দুল আলীম সাচ্চু প্রমুখ।

উক্ত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আরেফিন সিদ্দিকী সুলভ, দৌলতপুর থানার প্রতিনিধি, বিজিবি প্রতিনিধি, দৌলতপুর উপজেলা এনসিপি প্রতিনিধি মোঃ আব্দুল হালিম টম মাষ্টার, ছাত্র প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রকি সহ দৌলতপুর উপজেলা প্রশাসনের সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর