মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

দৌলতপুরে স্কোয়াড টিমের সচেতনতা ও লিফলেট বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ২৮৭ সময় দেখুন
দৌলতপুরে স্কোয়াড টিমের সচেতনতা ও লিফলেট বিতরণ

দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ
কুষ্টিয়ার দৌলতপুরে চলমান আমন মৌসুমে ধানের মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং ও ইঁদুরের আক্রমণ প্রতিরোধে কৃষকদের সচেতনতা বৃদ্ধি, কার্যকর দমন ব্যবস্থা ও ক্ষতি কমাতে মাঠে নেমেছে দৌলতপুর কৃষি অফিসের (ইচঐ) স্কোয়াড টিম।

গতকাল সকাল ১০ থেকে সারাদিন ব্যাপী উপজেলার রিফাইতপুর ও পিয়ারপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও মসজিদসহ বিভিন্ন এলাকায় কৃষকদের সঙ্গে মতবিনিময়, লিফলেট বিতরণ, পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর অতিরিক্ত কৃষি অফিসার ও বিপিএইচ স্কোয়াড টিমের প্রধান মোঃ আলী আহমেদ। আরও ছিলেন, পিয়ারপুর ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার,শাহরিয়ার শামীম মোঃ আবু বক্কার সিদ্দিক, আসাদুল ইসলাম ও রিফাইতপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার, রাকিবুল ইসলাম মোঃ আব্দুল আলীম সুমনসহ প্রমুখ।

এ সময় কৃষকদের ধানের মাজরা পোকা ও বাদামী গাছ ফড়িং দমনে সমন্বিত বালাই ব্যবস্থাপনা, ইঁদুর দমনের কার্যকর পদ্ধতি, কীটনাশকের সঠিক ব্যবহার ও মাঠ ব্যবস্থাপনা বিষয়ে পরামর্শ প্রদান করা হয়।

অতিরিক্ত কৃষি অফিসার মোঃ আলী আহমেদ বলেন, কৃষকের ক্ষতি কমাতে আমরা ১২ সদস্য বিশিষ্ট একটি স্কোয়াড টিম গঠন করেছি।আমরা চাই, প্রতিটি কৃষক সময়মতো সঠিক ব্যবস্থা গ্রহণ করুক। ধানের ভালো ফলন পেতে হলে এখন থেকেই সতর্ক থাকতে হবে। মাজরা পোকা, বাদামী গাছ ফড়িং ও ইঁদুরের আক্রমণ দেখা দিলে দেরি না করে সঙ্গে সঙ্গে উপজেলা কৃষি অফিস বা মাঠের উপ-সহকারী কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে।রাসায়নিক কীটনাশক ব্যবহারে সচেতন হতে হবে প্রয়োজনে বিকল্প ও পরিবেশবান্ধব পদ্ধতি ব্যবহার করতে হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর