শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ধর্ষণের অভিযোগে ঢাবির ছাত্র ইউনিয়ন নেতা বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ২১৬ সময় দেখুন
ধর্ষণের অভিযোগে ঢাবির ছাত্র ইউনিয়ন নেতা বহিষ্কার


ঢাবি করেসপন্ডেন্ট

ঢাকা: ধর্ষণের অভিযোগে ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতাকে বহিষ্কার করেছে সংগঠনটি। বহিষ্কৃত নেতার নাম আকিফ আহমেদ। তিনি ঢাবি শাখা ছাত্র ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন।

সোমবার (২১ মার্চ) দুপুরে ঢাবি ছাত্র ইউনিয়নের ফেসবুক পেজ থেকে আকিফ আহমেদের বহিষ্কারের তথ্য নিশ্চিত করা হয়। এছাড়া ধর্ষণে অভিযোগকারী ভবিষ্যতে যেকোনো (আইনি) পদক্ষেপ গ্রহণ করতে চাইলে ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ সহযোগিতামূলক আচরণ করবে বলে জানানো হয়েছে।

বহিষ্কৃত আকিফ বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদের বিরুদ্ধে ২০ মার্চ একটি ধর্ষণের অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে আকিফ আহমেদ পদত্যাগপত্র হস্তান্তর করেন। অভিযোগ ও স্বীকারোক্তি বিবেচনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়ন ৩৪তম কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় গঠনতন্ত্রের ৫৬(ক) ধারা অনুযায়ী অভিযুক্ত আকিফ আহমেদকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে এই ব্যাপারে জানতে অভিযুক্ত ও বহিষ্কৃত আকিফ আহমেদকে একাধিকবার কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

সারাবাংলা/আরআইআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর