বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

নওগাঁয় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, স্কুলছাত্র আটক – Corporate Sangbad

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৩ জুন, ২০২২
  • ১৬৭ সময় দেখুন
নওগাঁয় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তি, স্কুলছাত্র আটক – Corporate Sangbad


রহমতউল্লাহ আশিক, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় পল্লব কুমার মোহন্ত নামে এক স্কুলছাত্রকে আটক করেছে পুলিশ। আটকের পর রবিবার বিকেলে শিশু আদালতের মাধ্যমে তাকে শিশু সংশোধানাগারে পাঠানো হয়।

যানা যায়, শনিবার (১১ জুন) রাত সাড়ে ১২টার দিকে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে রাত ২টার দিকে অভিযুক্ত স্কুলছাত্রকে থানায় নিয়ে আসে ।

আটক পল্লব কুমার মোহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা সদরের দক্ষিণ দুলালপাড়া গ্রামের পরিমল কুমার মহন্তের ছেলে। পল্লব কুমার মোহন্ত সরস্বতীপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, দু’দিন আগে পল্লব কুমার মোহন্ত তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.) কে কটূক্তি করে ফেসবুকে একটি ভিডিওতে মন্তব্য করে। তার কটূক্তিপূর্ণ মন্তব্য ফেসবুকে ভাইরাল হলে এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরাসহ ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভে ফেটে পড়েন। তারা মহানবী (সা.) এর অবমাননার প্রতিবাদে ও পল্লব কুমার মোহন্তকে গ্রেপ্তারের দাবিতে মিছিল করেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজম উদ্দিন মাহমুদ জানান, আটক পল্লব কুমার মোহন্তের বিরুদ্ধে ৫৪ ধারায় মামলা দায়ের করে রবিবার (১২ জুন) বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিষয় মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান মিলন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে অভিযুক্ত স্কুলছাত্রকে আটকের বিষয়টি নিশ্চিত করে সকলকে আইনের প্রতি আস্থা রাখতে বলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর