মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কর্ণফুলীতে বিদেশ পলাতক হত্যা মামলার আসামি গ্রেপ্তার কর্ণফুলীতে ইছানগর খালপাড় সড়ক পরিদর্শনে সাবেক চেয়ারম্যান মঈন উদ্দিন ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৬ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জবাবদিহিতা ও বর্তমান সহিংসতার অবসান চায় ইইউ স্কুল-কলেজের গভর্নিং বডির নির্বাচন স্থগিতের বিজ্ঞপ্তি কেন অবৈধ নয়, জানতে চেয়ে রুল Bobby Deol, Prakash Jha Celebrate Aashram Season 4 Shoot Wrap, Series To Return In 2027 | Web-series News ‘Every single person knew’: AB de Villiers backs Khawaja, Bancroft over Sandpapergate claims; levels team-wide cheating claim against Australia | Cricket News জাতীয় ঐক্যের উদ্যোগ, বিরোধীদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় কপ৩১ গড়িয়েছে অতিরিক্ত দিনে বিনামূল্যে ইনস্টাগ্রাম ব্লু টিক পাওয়ার উপায়

নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৩২ সময় দেখুন
নকলায় ভ্রাম্যমান আদালতের অভিযানে তিন বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা

রিয়াদ আহাম্মেদ, শেরপুর প্রতিনিধি: শেরপুরের নকলায় বিএসটিআই-এর লাইসেন্স ব্যতীত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং সংরক্ষণের অপরাধে তিনটি বেকারিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১২ নভেম্বর বুধবার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম পরিচালিত ওই মোবাইল কোর্টে রাতুল বেকারি, আল-মমিন বেকারি এবং আল-কাইয়ুম বেকারির সংশ্লিষ্ট ব্যক্তিদের এ জরিমানা করা হয়।

অভিযানে বিএসটিআই-এর ফিল্ড অফিসার এবং থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

মোবাইল কোর্ট সূত্রে জানা গেছে, বেকারিগুলোতে প্রয়োজনীয় বিএসটিআই লাইসেন্স ছাড়াই উৎপাদন কার্যক্রম চলছিল এবং উৎপাদন পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর