বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

নগদ নিয়ে এলাে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘নগদ মেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ২৮৫ সময় দেখুন
নগদ নিয়ে এলাে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘নগদ মেলা


জনপ্রিয় মােবাইল ফাইনান্সিয়াল সার্ভিস নগদ নিয়ে এসেছে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘নগদ মেলা’। ক্রেতাদের সহজ এবং ঝামেলাহীন অনলাইন কেনাকাটার সুযােগ দিতে এবং দ্রুততম সময়ে পণ্য ও সেবা গ্রাহকের দোরগােড়ায় পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেবে প্ল্যাটফর্মটি। বিপুল পরিমাণ দেশি ও বিদেশি মানসম্মত পণ্যসম্ভার নিয়ে এসেছে ‘নগদ মেলা’। এই উদ্যোগের সার্বিক সহযােগিতায় আছে বেসরকারি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‘ডট লাইনস’।

গ্রাহকেরা এখন থেকে নগদ’ অ্যাপ থেকে সহজেই ‘নগদ মেলা’ ব্যবহার করতে পারবেন।
সেক্ষেত্রে ‘নগদ অ্যাপ-এ প্রবেশ করে নগদ মেলা’ অপশনটি বাছাই করতে হবে। অথবা
যেকোনাে আগ্রহী ক্রেতা সরাসরি https://nagadmela.com/ এই ওয়েবসাইটে ভিজিট করেও কেনাকাটা করার সুযােগ পাবেন। গ্রাহকদের পছন্দের ছয়টি জনপ্রিয় ক্যাটাগরিতে দশ হাজারেরও বেশি পণ্য নিয়ে সাজানাে হয়েছে ‘নগদ মেলা’। ইলেকট্রনিক্স গ্যাজেট থেকে শুরু করে জনপ্রিয় মােবাইল ব্র্যান্ডস, লাইফস্টাইল পণ্য,
বাচ্চাদের জামাকাপড় ও খেলনা সামগ্রী, পার্সোনাল কেয়ার থেকে ঘর সাজানাের নানা রকম পণ্য পাওয়া যাচ্ছে প্ল্যাটফর্মটিতে।

এ ছাড়া ঈদকে সামনে রেখে ‘নগদ মেলা’ সাজানাে হয়েছে বাছাইকৃত দেশি-বিদেশি ১০,০০০ এরও বেশি পণ্যসম্ভার নিয়ে। উৎসবের এই মৌসুমে পণ্যগুলাে ক্রয়ে গ্রাহকেরা চাঁদরাত পর্যন্ত উপভােগ করতে পারবেন ৬০ শতাংশ পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি ডেলিভারি
পার্টনার হিসেবে ই-কুরিয়ারের দেশব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে ৩ থেকে ৫ দিনের মধ্যেই পণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে ‘নগদ মেলা।

‘নগদ মেলা’ বিষয়ে ‘নগদ’-এর ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুক বলেন, ‘আমরা বিশ্বাস করি বাংলাদেশকে একটি ক্যাশলেস সােসাইটি হিসেবে গড়ে তুলতে ‘নগদ মেলা’-এর মতাে উদ্ভাবনী উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আশা করি, নগদ ও ডট লাইনস-এর এই পার্টনারশিপের সুফল আমাদের গ্রাহকেরা উপভােগ করবেন, যা দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে।

‘নগদ মেলা’ গ্রাহকদের জন্য পূর্ণাঙ্গ একটি মার্কেটপ্লেস যা তৈরি করা হয়েছে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের সমন্বয়ে। এর মাধ্যমে গ্রাহকেরা ঘরে বসেই ‘নগদ’-এর মাধ্যমে মূল্য
পরিশােধ করে দৈনন্দিন প্রয়ােজনীয় সব কেনাকাটা সম্পন্ন করতে পারবেন। নগদ মেলা’ থেকে কেনাকাটাসহ দারুণ সব অফার উপভােগ করতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্ট অবশ্যই সচল থাকতে হবে। এই প্ল্যাটফর্মের অভিযােগ ও ব্যবস্থাপনাসহ সব ধরনের গ্রাহক সেবা ডট লাইনস দ্বারা পরিচালিত হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর