পুঁজিবাজারে তালিকানিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভূক্ত ৩ কোম্পানির ঘোষিত নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের ব্যাংক হিসাবে প্রেরণ করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি তিনটি হলো : গ্লোবাল হেভি কেমিক্যাল, পেপার প্রসেসিং এবং ন্যাশনাল টিউবস।
জানা গেছে, সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে গ্লোবাল হেভি কেমিক্যালের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে, পেপার প্রসেসিংয়ের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে এবং ন্যাশনাল টিউবসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
ঘোষিত নগদ লভ্যাংশ কোম্পানি তিনটির বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে অনুমোদন করা হয়।






