শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন

নতুন প্রজন্মের স্বাধীনতা রক্ষার আহ্বান – ফরিদা খানম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ সময় দেখুন
নতুন প্রজন্মের স্বাধীনতা রক্ষার আহ্বান – ফরিদা খানম

মোঃ সিরাজুল ইসলাম কর্ণফুলী সংবাদদাতা (চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিট্রেট ফরিদা খানম বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমাদের যে যাত্রা শুরু হয়েছে আমরা প্রত্যকে বিশ্বাস করি সে যাত্রায় আমাদের প্রিয় বাংলাদেশ আর পথ হারাবে না, আমরা উন্নয়নের মহা সড়কে থাকবো। তবে, আমাদের প্রত্যেকের চেষ্টা থাকতে হবে।

১২ ফেব্রুয়ারি ( বুধবার ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও ) মাসুমা জান্নাত এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমাতুল্লাহ আরজু সঞ্চলনায়
কর্ণফুলীতে তারুণ্যের মেলা, কর্ণফুলী উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন, শহীদ মিনার ও উপজেলা অডিটোরিয়াম উদ্বোধন শেষে তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা যে আগামী দিনে বাংলাদেশ বির্নিমান করবো সেটা অত্যন্ত কঠিন কাজ, বলা হয় স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। ছোট ছোট ছেলে মেয়েরা যে আমাদের নতুন স্বাধীনতা এনে দিয়েছে সেটা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করতে পারি।

এই সময় সারা দেশে চলা অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে তিনি বলেন শয়তান যাতে শিকার করা হয় সেটাই অব্যহত থাকবে, শয়তান শিকার করতে গিয়ে যাতে কোন নিরীহ মানুষ শিকার না হয় ওসির উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠান শেষে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান -২৪ এর আহতদের সম্মাননা প্রদান বন্যহাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে আর্থিক সহয়তা প্রদান, নদী ভাঙনের ক্ষতিগ্রস্থ ব্যাক্তিদের গৃহ প্রদান, ভিক্ষুক পুনবার্সন কার্যক্রমের আওতায় ভিক্ষুকদের দোকান ও গাভী প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে এই সময় উপস্থিত ছিলেন, কর্ণফুলী উপজেলা বাংলাদেশ জামায়েতে ইসলামী ও বিএনপির নেতা কর্মীরা, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা, কর্ণফুলী প্রেস ক্লাবের সকল সাংবাদিকবৃন্দরা শিক্ষক -শিক্ষিকা ও এলাকাবাসী।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর