শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

নাগরপুর টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ২৮২ সময় দেখুন
নাগরপুর টিসিবি’র পণ্য বিক্রির উদ্বোধন।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলে নাগরপুরে রোববার (২০ মার্চ) দুপুর ৩টায় উপজেলার গয়হাটা ইউনিয়ন পরিষদ এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এই কার্যক্রমের মধ্যে দিয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ উদ্যোগে নেয়া দেশব্যাপী ১কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ সূচনা হলো। তিনি আরো বলেন, শুধুমাত্র পরিবার কার্ডধারীগণ নির্দিষ্ট পয়েন্টে কার্ড দেখিয়ে এ পণ্য ক্রয় করতে পারবেন। প্রধানমন্ত্রীর এ প্রচেষ্টা সফল করে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে এবং নিম্ন আয়ের মানুষের কষ্ট লাঘব করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি৷এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামছুল হক, উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা,প্র্রকল্প কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক, ট্যাগ অফিসার মো. ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সারোয়ার ছানা, টিসিবি ডিলার পুলক। একজন কার্ডধারী ক্রেতা ১১০ টাকা লিটার দরের ২ লিটার সয়াবিন তৈল, ৫৫ টাকা দরে চিনি, ৬৫ টাকা করে মশুর ডাল সর্বোচ্চ ২ কেজি করে ক্রয় করতে পারবেন। উপজেলার ১২টি ইউনিয়নের ১৬ হাজার ৪শত ২৯ জন স্বল্প আয়ের কার্ড ধারী মানুষ বাজার মুল্যের চেয়ে কম মুল্যে রমজান মাস পর্যন্ত দুই বার টিসিবি’র পন্য ক্রয় করতে পারবে।এসময় টিসিবির ক্রয়কৃত পণ্য চিনি ২ কেজি, মশুরের ডাল ২ কেজি ও তেল ২ কেজি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর