শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

নাগরপুরে গনহত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগের মোমবাতি প্রোজ্জ্বলন।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৫ মার্চ, ২০২২
  • ৩৬৩ সময় দেখুন
নাগরপুরে গনহত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগের মোমবাতি প্রোজ্জ্বলন।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুরে গণহত্যা দিবস উপলক্ষে উপজেলা ছাত্রলীগ মোমবাতি প্রোজ্জ্বলন করে দিবসটি পালন করেছে।
শুক্রবার (২৫ মার্চ) গয়হাটা ইউনিয়নের বনগ্রাম রসুলপুর গন কবরে উপজেলা ছাত্রলীগ মোমবাতি প্রোজ্জ্বলন করে দিবসটি পালন করেছে। ১৯৭১ সালের (২৫ অক্টোবর) বর্বরোচিত হামলা করে পাক হানাদার বাহিনী। হামলায় নিরীহ গ্রামবাসী সহ ৫৭ জন মুক্তিযোদ্ধাকে নির্মম ভাবে হত্যা করে পাক হানাদার বাহিনী। আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় বসত বাড়ি সহ অসংখ্য গবাদি পশু।
এমন হত্যা যজ্ঞ শেষে পাক হানাদার বাহিনী চলে গেলে গ্রাম বাসীর সহায়তায় শহীদ মুক্তিযোদ্ধাদের দেয়া হয় গণ কবর। তারপর থেকেই প্রতি বছর এই দিনে মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানো হয় এই বনগ্রাম গন কবরে।

উল্লেখ্য শ্রদ্ধা নিবেদন ও মোমবাতি প্রোজ্জ্বলনে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন, সাধারন সম্পাদক মোঃ সজিব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হাসান সহ উপজেলা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী ও সদস্য বৃন্দরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর