শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :

নাগরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী বহিষ্কার।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৮ সময় দেখুন
নাগরপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী বহিষ্কার।

গোপাল সরকার, নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি।

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগ কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আরো ৬ নেতাকর্মীকে বহিষ্কার করেছে। তৃতীয় ধাপে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে এ বহিষ্কার আদেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে জানা যায়, বহিস্কৃত আওয়মী লীগের নেতা-কর্মীরা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে দলীয় প্রার্থীর বিরোধিতা সহ ভিন্নমতের প্রার্থীদের পৃষ্ঠপোষকতা করেন।

বর্তমান বহিষ্কৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, ৬ নং মামুদনগর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, ধুবরিয়া ২ নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. ফুলচান মিয়া, ধুবরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি হায়দার আলী মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. আরিফ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মীর মোয়াজ্জেম হোসেন।
দলীয় শৃখলা ভঙ্গ করায় কেন্দ্রের নির্দেশে তদন্ত সাপেক্ষে তাদেরকে কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত ও গঠণতন্ত্রের ৪৭ (ঠ) ধারা মোতাবেক উপজেলা আওয়ামী লীগ উক্ত পদ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্যাডে বহিস্কার সহ অব্যাহতি প্রদান করা হয়েছে বলে জানা যায়। গত ১০ জানুয়ারি উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক মো, কুদরত আলীর স্বাক্ষরিত দলীয় প্যাডে তাদেরকে আওয়ামীলীগ থেকে বহিস্কার ও অব্যাহতি প্রদান করা হয়। উপজেলা আ’লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সাধারন সম্পাদক মো, কুদরত আলী জানান, আমরা ইউনিয়ন পর্যায় হতে যে সকল নেতৃবৃন্দের নামের তালিকা পেয়েছি তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমানীত হওয়ায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশ মোতাবেক উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে।
উল্লেখ্য, এ বহিষ্কারাদেশ চলমান রয়েছে, অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে আনীত অভিযোগ যাচাই পূর্বক, তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। দলের স্বার্থে দলের ব্যানারে কোন অপশক্তি বা বিরোধীদের দলে ঠাঁই নেই। এ পর্যন্ত সদর আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগ হতে মোট ৫৯ জন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর