রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

নাগরপুরে শ্রমিক দলের নবগঠিত কমিটি অনুমোদন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ সময় দেখুন
নাগরপুরে শ্রমিক দলের নবগঠিত কমিটি অনুমোদন

গোপাল সরকার, ভ্রাম্যমাণ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে মো. আরিফুল ইসলাম নবা’কে সভাপতি ও মো. গোলাম মওলা মোস্তফা’কে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নাগরপুর উপজেলা শাখার নব গঠিত কমিটির অনুমোদন দিয়েছেন টাঙ্গাইল জেলা শাখা শ্রমিক দল। টাঙ্গাইল জেলা শাখা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ভি.পি. মনির এর যৌথ স্বাক্ষরিত দলিয় প্যাডে গতকাল শনিবার (২১ ডিসেম্বর) এ কমিটির অনুমোদন দেয়া হয়।

এছাড়াও কমিটিতে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. আলতাফ হোসেন, সহ সভাপতি মো. মনির মিয়া, সহ সাধারণ সম্পাদক সাবিরুল ইসলাম খান (সেলিম), সহ সম্পাদক মো. কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাসান জাকির, সহ সাংগঠনিক সম্পাদক মো. এছাক মিয়া, কোষাধ্যক্ষ মো. বিপ্লব হোসেন, সহ কোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান, সহ প্রচার সম্পাদক মো. শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আলামিন মিয়া, সহ দপ্তর সম্পাদক মো. আবুল কালাম আজাদ, যুব বিষয়ক সম্পাদক মো. বাহাদুর মিয়া, সহ যুব বিষয়ক সম্পাদক মো. সেলিম মিয়া, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ সরদার, সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মনছুর মিয়া, ক্রিয়া বিষয়ক সম্পাদক মো. আজম মিয়া, সম্মানিত সদস্য মো. হাসমত আলী সহ অন্যান্য নেতাকর্মীরা। পরবর্তীতে নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদ এবং সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (ভি.পি) মনির সহ জেলা শাখার সকল নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর